হরিণমারা–হাটুভাঙ্গা–বাওয়াছড়া ট্রেইল এখনও সীতাকুণ্ড–মীরসরাই অঞ্চলের অন্যতম সহজ ও সুন্দর ট্রেইল হিসেবে জনপ্রিয়।
এখানে এক ট্রিপেই হরিণমারা ঝর্ণা, হাটুভাঙ্গা ঝর্ণা, সর্পপ্রপাত এবং বাওয়াছড়া/নীলাম্বর লেক দেখা যায়।
ভ্রমণের সেরা সময়ঃ
জুন–সেপ্টেম্বর: ঝর্ণায় সবচেয়ে বেশি পানি, তবে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ।
অক্টোবর–ফেব্রুয়ারি: ট্রেকিংয়ের জন্য সবচেয়ে আরামদায়ক।
ভারী বৃষ্টির দিনে না যাওয়াই ভালো।
ঢাকা থেকে কীভাবে যাবেনঃ
ঢাকা থেকে সরাসরি বাসে ছোট কমলদহ বাজার বাস ভাড়াঃ
ঢাকা → ছোট দারোগাহাট/ছোট কমলদহ বাজার।
নন-এসি: আনুমানিক ৭০০–৯০০ টাকা।
এসি: ১,২০০–১,৮০০ টাকা (কোম্পানি ভেদে)।
ঢাকা থেকে ফেনী হয়ে ছোট কমলদহ বাজার বাস ভাড়াঃ
স্টার লাইন বাসে ফেনী:
স্টার লাইন নন-এসি (ঢাকা → ফেনী মহীপাল বাস স্ট্যান্ড): সাধারণত ৪৫০–৫০০ টাকা।
স্টার লাইন এসি (ঢাকা → ফেনী মহীপাল বাস স্ট্যান্ড): সাধারণত ৭০০–৮০০ টাকার মধ্যে।
ফেনী মহীপাল বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম গামী সাউদিয়া বাসে ছোট কমলদহ বাজার বাস ভাড়া ১০০ টাকা
ফেনী হয়ে গেলে মোট বাস ভাড়া পড়বে = ৫৫০ টাকা
ঢাকা থেকে ট্রেনেঃ
ঢাকা → ফেনী বা সীতাকুণ্ড।
শোভন চেয়ার: প্রায় ৪০০–৬০০ টাকা।
স্নিগ্ধা/এসি: ৮০০–১,৩০০ টাকা (ট্রেনভেদে)।
ফেনী রেলওয়ে স্টেশন থেকে মহীপালবাস স্ট্যান্ড রিক্সা ৫০ টাকা ।
ফেনী মহীপাল বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম গামী সাউদিয়া বাসে ছোট কমলদহ বাজার বাস ভাড়া ১০০ টাকা ।
চট্টগ্রাম শহর থেকে কীভাবে যাবেনঃ
যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন, চট্টগ্রাম শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস ছোট দারোগার হাট বাজার/ ছোট কমলদহ বাজার বাস স্ট্যান্ড যায়। ভাড়া নেয় জন প্রতি ৮০-১০০ টাকা করে । সেই বাজারের পরের রাস্তা ধরে পূর্বদিকে গেলে একটি রাস্তা পাবেন ,সেই রাস্তা ধরে হরিন মারা যেতে হবে।
চট্টগ্রাম থেকে ট্রেনে কিভাবে যাবেনঃ
চট্টগ্রাম থেকে ট্রেনে যেতে হলে আপনাকে রাত ১০:৩০ এর চট্টগ্রাম গামী মেইল ট্রেন ধরতে হবে ভাড়া নিবে ১২০ টাকা । ট্রেন থেকে সীতাকুণ্ড নামতে হবে, মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই আরামের কথা চিন্তা করলে রাতের তুরনা নিশিতা ট্রেনে করে ফেনী নামতে পারেন ভাড়া নিবে আনুমানিক ৩৫০ টাকা , ফেনী রেল ষ্টেশন থেকে মহিপাল রিক্সা ভাড়া ৫০ টাকা , আর মহিপাল থেকে ছোট কমলদহ বাজার বাস স্ট্যান্ড বাস ভাড়া ৮০-১০০ টাকা ।
প্রয়োজনীয় নম্বর সমুহঃ
নৌকার মাঝী
সুমন-01815338325
খাবার ,ও তাবু ভাড়া, কেম্পিং এর জন্য যোগাযোগঃ
বাউয়াছরা হোটেল অ্যান্ড এগ্রো
সেকান্দার মিয়া-01819635057
তানভীর- 01869446227
ছোট কমলদহ বাজার থেকে স্থানীয় সিএনজি/অটোতে ট্রেইল এন্ট্রি পয়েন্টে যেতে হবে।
এই ট্রেইলে যা যা দেখবেনঃ
-ট্রেইল রুট
-হরিণমারা ঝর্ণা
-হাটুভাঙ্গা ঝর্ণা
-সর্পপ্রপাত
-বাওয়াছড়া (নীলাম্বর) লেক
সম্ভাব্য খরচ (প্রতি ব্যক্তি)ঃ
যাতায়াত (ঢাকা-সীতাকুণ্ড-ঢাকা নন এসি)১১,০০–১,৪০০ টাকা ।
স্থানীয় পরিবহন ১০০ টাকা
৩ বেলা খাবার ৩৫০–৬০০ টাকা ।
নৌকা ভাড়া ১২০ টাকা ।
এন্ট্রি ফি ২০ টাকা ।
সম্ভাব্য খরচ (প্রতি ব্যক্তি) মোট ১,৭০০–২,৫০০ টাকা ।
ট্যুর গ্রুপে গেলেঃ
বর্তমান বিভিন্ন ট্রাভেল গ্রুপ সাধারণত ১,৫০০–২,০০০ টাকার মধ্যে ডে-ট্রিপ বা গ্রুপ ট্রিপ আয়োজন করে থাকে।
সঙ্গে যা নেবেনঃ
ট্রেকিং স্যান্ডেল বা গ্রিপযুক্ত জুতা
অতিরিক্ত পোশাক
পানির বোতল (১–২ লিটার)
শুকনা খাবার
পাওয়ার ব্যাংক
ওয়াটারপ্রুফ ব্যাগ/মোবাইল কভার
প্রাথমিক চিকিৎসা সামগ্রী
গুরুত্বপূর্ণ পরামর্শঃ
বর্ষায় একা না গিয়ে দলবদ্ধভাবে যান।
স্থানীয় গাইড নিলে ভুল পথে যাওয়ার ঝুঁকি কমে।
ঝর্ণার পাথর অত্যন্ত পিচ্ছিল, সাবধানে হাঁটুন।
প্লাস্টিক বা ময়লা ফেলে আসবেন না।
Video Link : https://youtu.be/5DEupyBh0-Q?si=nyqGNrR_QBHQ1iVP
0 Comments